যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  রাস্তার পাশ থেকে এক প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করাকে চাঞ্চল্য। জানাযায় মৃত যুবকের নাম বিজয় দুবে, বাড়ি নদিয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলে। প্রতিবেশীদের দাবি আজ সকাল নটা নাগাদ হরিপুর অঞ্চলের বাজার সংলগ্ন একটি রাস্তার পাশে ওই যুবককে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে তারা। খবর দেয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানা যায় ওই যুবকের টেনে কাটা পড়ে একটি পা বাদ চলে যায়, তারপর থেকেই এক পায়ে চলাফেরা করতো সে, কিন্তু হঠাৎই ওই যুবকের কিভাবে মৃত্যু হল এই নিয়ে ধোঁয়াশায় প্রতিবেশীরা। অন্যদিকে যুবকের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ, পাশাপাশি মৃতদেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *