তমলুক টাউনে বিভিন্ন ওয়ার্ডে ঘুরলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা নির্বাচনের তারিখ ২৫ শে মে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের জোড় বেড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। শেষ রবিবাসরীয় ভোট প্রচারে তমলুক টাউনে বিভিন্ন ওয়ার্ডে ঘুরলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রচারের কোথাও রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছেন কোথাও আবার ফুলের তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সাধারণ মানুষজনেরা। তীব্র দাবদায়ের কারণে প্রচারের মাঝেই গ্লুকোজ জল খেয়ে শরীরের তৃষ্ণা নিবারণ করছেন প্রার্থী। ফলে সবকিছু মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ রবিবার টিকে জোর কদমে প্রচারের কাজে লাগাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *