চিতাবাঘের হানায় আতঙ্কিত এলাকাবাসী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের চিতাবাঘের আতঙ্ক ছড়ালো ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান এলাকায়। সোমবার রাতে সংশ্লিষ্ট চা বাগানের রোড লাইনের একটি বাড়ির গোয়াল ঘর থেকে ছাগল টেনে নিয়ে যায় চিতাবাঘ।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের রোড লাইনের বাসিন্দা অজিত খাড়িয়ার। সোমবার রাতে ওই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এরপর সেখান থেকে একটি ছাগল তুলে নিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। বারবার চিতাবাঘের এমন হানায় আতঙ্কিত এলাকাবাসী। চিতাবাঘের হামলা থেকে বাঁচতে বন দফতরকে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *