মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার সামসাবাদ বুড়ির মোড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে চোর চোর শ্লোগান তৃণমূলের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার সামসাবাদ বুড়ির মোড়ে
শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে চোর চোর শ্লোগান তৃণমূলের। উল্লেখ্য নন্দীগ্রামের সামসাবাদে বিজেপির একটি কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এই সময় রাস্তার পাশে চোর স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা, যেখানে স্থানীয় তৃণমূল কর্মী থেকে শুরু করে স্থানীয় মহিলা তৃণমূল কর্মীদের লক্ষ্য করা যায়, তবে বিরোধী দলনেতার কনভয় চোর স্লোগানকে তোয়াক্কা না করে গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *