মানুষ যদি ভোট দিতে পারে তাহলে জয় নিশ্চিত : দেবাংশু ভট্টাচার্য ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- CBI,ED, ইনকাম ট্যাক্স কে BJP র পোশাক কুকুর, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর অডিও প্রকাশ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই মন্তব্য করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনি বলেন দুর্গাপূজো আসছে কি দেখে বুঝতে পারবেন বীরেন্দ্র কিশোর ভদ্রের কন্ঠে রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনতে পারবেন, আর মাঠের ধারে কাশফুল ফুটে আছে,আর ভোট আসবে কিভাবে বুঝতে পারবেন,CBI,ED, ইনকাম ট্যাক্স,NIA আসছে, তখন বুঝতে পারবেন ভোট আসছে, ভোট দুয়ারে তাই সিবিআইও দুয়ারে, বিজেপি ভোট আসার আগে তাদের পোষা কুকুর এসেছে মালিকের হয়ে ঘেউ ঘেউ করতে, আমি আবারো বলছি তোমাদের কাছে এইসব কেন্দ্রীয় এজেন্সি রয়েছে আমাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং লক্ষী ভান্ডার রয়েছে, এবার দেখা যাক তোমাদের কেন্দ্রীয় এজেন্সি যেতে না আমাদের লক্ষী ভান্ডার যেতে, তবে জেতার পক্ষে সম্পূর্ণ ভাবে আশা করবেই প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনি বলেন মানুষ যদি ভোট দিতে পারে তাহলে জয় নিশ্চিত, তবে পূর্ব মেদিনীপুরের বাকচা নিয়ে ক্ষোভ উপড়ে দিলেন তিনি, তিনি বলেন সেখানে মানুষ যদি না ভোট দিতে পারে তার সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনার দায়ী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *