ডিঙ্গি নৌকা উল্টিয়ে নিখোঁজ এক যুবক, সন্ধান পেতে নামানো হল বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরি কে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রচড়ায় ভাগীরথী নদীতে ডিঙ্গি নৌকা উল্টিয়ে নিখোঁজ এক যুবক। সন্ধান পেতে নামানো হল বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরি কে। নিখোঁজ ওই যুবকের নাম মহাব্বাত মন্ডল,বয়স প্রায় ২১ বছর। যুবকের বাড়ি নবদ্বীপ ব্লকের ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহিরচড়া গঙ্গাধর পাড়ায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, এদিন স্থানীয় বাহিরচড়া উত্তরপাড়া ঘাট থেকে ছোট একটি ডিঙি নৌকায় নিখোঁজ যুবক সহ ৩-৪ জন মিলে নদীর ওপারে যাচ্ছিল ঘাস কাটতে। সেই সময় ভাগীরথীর মাঝামাঝি ডিঙি নৌকাটি এলে হঠাৎ উল্টে যায়। ৩ জন কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মহাব্বাত মন্ডল নামক ওই যুবক হাবুডুবু খেতে খেতে ভাগীরথীর গর্ভে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই নদীর পাড়ে এলাকার হাজারো মানুষের ভিড় জমে যায়। বিষয়টি অবগত করতে স্থানীয়দের তরফে খবর পাঠান হয় নবদ্বীপ থানায় ও জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরে। খবর পেয়ে প্রায় দেড় ঘন্টা দেরিতে জেলা থেকে এসে পৌঁছায় বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। এরপর নদীতে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে নামানো হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুড়িকে। পাশাপাশি নৌকা নিয়ে চলে ওই যুবকের খোঁজ। যদিও বা দিনভর খোঁজাখুজি চালানো হলেও কোনও রকম সন্ধান মেলেনি ওই যুবকের। এখনো চলছে ওই যুবকের খুজে তল্লাশি।

বাইট 1, ফয়জুল সেখ, প্রতিবেশী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *