গুপ্তিপাড়া ঘাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই ঘুরতে হচ্ছে তাই নৃসিংহপুর ঘাটে বাড়ছে যাত্রী পরিষেবার চাপ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঘূর্ণি ঝড় রেমালের কারণে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। সেরকমই শান্তিপুরের সমস্ত ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাই শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাট এবং নৃসিংহপুর ফেরিঘাট ও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩দিন। যদিও গুপ্তিপাড়া ফেরিঘাট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নৃসিংহপুর ফেরিঘাট চালু রাখা হয়েছে। তবে প্রশাসনের তরফে চলছে মাইকিং, এবং সকলকে সচেতন থাকতে বলা হচ্ছে। যদিও প্রাকৃতিক দুর্যোগ এলে ততক্ষণাৎ ফেরিঘাট বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে। এই বিষয়ে যাত্রীরা জানাচ্ছেন, ঘাট বন্ধ হলে অনেক অসুবিধে হবে, তবে গুপ্তিপাড়া ঘাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই ঘুরতে হচ্ছে তাই নৃসিংহপুর ঘাটে বাড়ছে যাত্রী পরিষেবার চাপ। যদিও আই বিষয়ে হরিপুর গ্রাম পিঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানান, ইতিমধ্যে সরকারের তরফে পঞ্চায়েতে চিঠি এসেছে তার বন্ধ রাখার জন্য এই মোতাবেক পঞ্চায়েত সমস্ত কাজ শুরু করেছে যাতে কোন রকম ভাবে মানুষের অসুবিধা না হয়। তবে পঞ্চায়েতের তরফে প্রচার ও চালানো হবে এই ঘাট বন্ধের ব্যাপারে এবং সকলকে সচেতন থাকতে বলা হয়েছে যে কোন অসুবিধে হলে পঞ্চায়েত সমস্ত সাধারণ মানুষের পাশে রয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় বিশেষ ক্যাম্প করা হচ্ছে নৃসিংহপুর ফেরিঘাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *