নৃসিংহপুরে নৌকা চলাচল যে কোন মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে তারই নির্দেশ দিলো শান্তিপুর ব্লক প্রশাসন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ঘূর্ণি ঝড় রেমাল আছড়ে পড়তে পারে ,এর জেরে নৃসিংহপুরে নৌকা চলাচল যে কোন মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে তারই নির্দেশ দিলো শান্তিপুর ব্লক প্রশাসন। সূত্রের খবর, রবিবারই বিকেলের দিকে সমুদ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণি ঝড় রেমাল। আর সেই ঝড়ের সময় সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ফেরিসার্ভিস বন্ধ করার নির্দেশ দিলো শান্তিপুর প্রশাসন। যদিও নৃসিংহপুর ঘাটে এখনো ফেরিসার্ভিস চালু থাকলেও অবিলম্বে তা বন্ধ করে দেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন বলে জানান এলাকাবাসী। রবিবার এই প্রসঙ্গে এলাকাবাসীরা আমাদের ক্যামেরার সামনে কি জানান… দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *