রেল লাইনের থেকে উদ্ধার এক সিভিক ভলেন্টিয়ারের দেহ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপ ধাম রেল স্টেশন এর কাছে রেল লাইনের থেকে উদ্ধার এক সিভিক ভলেন্টিয়ারের দেহ, ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। উদ্ধার হওয়া সিভিক ভলেন্টিয়ারের নাম কার্তিক দেবনাথ (33) । বাড়ি পূর্ববর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত সুকান্ত পল্লী এলাকায়। পরিবার এবং প্রতিবেশী সূত্রের খবর দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। সেই কারণে কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আজ বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়েছিলেন। তার বেশ কয়েক ঘন্টা পর বাড়ির কাছে খবর আসে এই দুর্ঘটনার। এরপর ওই সিভিকের উদ্ধার করে রেল পুলিশ। অন্যদিকে রেল পুলিশ এবং নবদ্বীপ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *