গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বালুরঘাটে এ.কে গোপালন কলোনির প্রিয়াঙ্কা কুমারী দাস নামে এক গৃহবধূ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বালুরঘাটে এ.কে গোপালন কলোনির এক গৃহবধূ। মৃত ওই গৃহবধুর নাম প্রিয়াঙ্কা কুমারী দাস। বয়স ২৩ বছর। স্বামীর নাম সুরেশ রঞ্জন দাস। যদিও মৃতার পরিবারের লোকজন দাবি করেছেন, ওই গৃহবধূকে তার শ্বশুরবাড়ির লোকজন খুন করে ঝুলিয়ে দিয়েছে। বালুরঘাট থানায় মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত নেমে বালুরঘাট থানার পুলিশ মৃতার স্বামী এবং শ্বশুরকে আটক করেছে। পুলিশ জানিয়েছে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের সাথে মৃতার বিয়ে আনুমানিক দেড় বছর আগে হয়েছিল। মৃতার ৯ মাসের একটি বাচ্চাও রয়েছে। বিয়ের পর থেকেই নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। এ ব্যাপারে আগেও তাদের মধ্যে মীমাংসা করার চেষ্টা হয়েছে কিন্তু কোন ফল হয়নি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *