নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনির মালিবাড়ি এলাকায় বিপদজনক অবস্থায় রয়েছে দশটি বাড়ি। একদিকে হেলে গিয়েছে ওই বাড়ি গুলি। যে কোনো সময় বাড়িগুলো পরে যেতে পারে। বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে যেতে পারে। শুক্রবার এলাকায় পরিদর্শনে আসেন কালচিনি বিডিও সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। কালচিনির বিডিও জানান, ইতিমধ্যে ক্ষতিগ্ৰস্থ পরিবাবের সদস্যদের শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে কি পদক্ষেপ নেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
মালিবাড়ি এলাকায় বিপদজনক অবস্থায় রয়েছে দশটি বাড়ি।












Leave a Reply