দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : – মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ফালাকাটা ব্লকের খগেনহাটের গদিখানা এলাকায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, সম্ভবত কোন গাড়ির সঙ্গে খগেনহাটগামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ফলে বাইকের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। এদিকে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও নিহত ওই দুই ব্যাক্তির পরিচয় এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *