পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কোলাঘাট জাতীয় সড়কের কর্মরত ট্রাফিক পুলিশের উদ্যোগে কোলাঘাট, দেউলিয়া ও মেছেদা এলাকায় গাড়ি চালকদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কোলাঘাট জাতীয় সড়কের কর্মরত ট্রাফিক পুলিশের উদ্যোগে কোলাঘাট, দেউলিয়া ও মেছেদা এলাকায় গাড়ি চালকদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন। প্রসঙ্গত গত একমাসে কোলাঘাট,মেছেদা এলাকায় বেশকয়েকটি পথদুর্ঘটনার ঘটনা ঘটে।তাই দুর্ঘটনাকে এড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর মাধ্যমে সাধারন মানুষ থেকে শুরু করে বাইক চালক ও ট্রেকার চালকদের সচেতনতার জন্য একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। এইদিন কোলাঘাট হলদিয়া মোড়ে কোলাঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রেকার,মারুতী চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচী নেওয়া হয়।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব কুমার মন্ডল,কোলাঘাট ট্রাফিক ওসি দিলীপ চট্টোপাধ্যায়, ট্রাফিক এ এস আই সুশান্ত চিনি সহ একাধিক পুলিশ আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *