শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ইস্কন আয়োজিত রথযাত্রার উৎসবে সামিল হন সাংসদ জুন মালিয়া।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ হয়েছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ইস্কন আয়োজিত রথযাত্রার উৎসবে সামিল হন সাংসদ জুন মালিয়া। এই দিন তিনি এগরায় রথের মেলা ঘুরে দেখেন। পাশাপাশি ইসকনের ভক্তদের সাথে রথ উৎসবের শুভেচ্ছা মিনিময় করেন। প্রাথমবার সাংসদ হওয়ার পরে তিনি এই এলাকায় এসেছেন বলে জানা গিয়েছে। এলাকার মানুষকে নিজ হাতে মিষ্টিমুখ করান সাংসদ জুন মালিয়া। রথ উৎসব থেকে বেরানোর পর এগরা শহর তৃণমূলের দলীয় কার্যালয়ে যান। তৃণমূল কর্মীদের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন জুন। এই দিন জুনকে কাছে পেয়ে খুবই আপ্লুত এগরা শহরবাসী। আগামী দিনে সাংসদ তহবিল থেকে অনেক কিছু কাজ করার কথা ঘোষণা করেন জুন মালিয়া। এই দিন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা পুরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সাউ, এগরা শহর তৃণমূলের সভাপতি উদয় শঙ্কর পাল, তৃণমূলের যুব নেতা সন্দীপ সিং, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, বিশিষ্ট সমাজসেবী গৌতম বেরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *