ভাটপাড়া চা বাগানে এদিন স্বাধীনতা সংগ্ৰামী মেজর দূর্গা মল্ল ও বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন শুভেন্দু অধিকারি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শনিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে ভাটপাড়া চা বাগানে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাটপাড়া চা বাগানে স্বাধীনতা সংগ্ৰামী মেজর দূর্গা মল্ল ও বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার আগে এদিন হাসিমারা তোর্ষা সেতু এলাকায় কালী মন্দিরে সামনে কিছু ক্ষণের জন্য দাঁড়ান তিনি। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানায়।ভাটপাড়া চা বাগানে এদিন স্বাধীনতা সংগ্ৰামী মেজর দূর্গা মল্ল ও বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন শুভেন্দু অধিকারি। এছাড়া এদিন ভাটপাড়া চা বাগানে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *