শনিবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হটাৎ চলে আসে চারটি হাতি, শালবাড়ি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বুনো হাতির পাল লোকালয়ে ঢুকে তান্ডব চালাচ্ছে। হাতির হামলায় জখম হয়েছেন এক জন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা। হাতিগুলোকে বনাঞ্চলে ঢোকানোর চেষ্টা চলছে। শনিবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হটাৎ চলে চারটি হাতি। হাতিগুলি এসে শালবাড়ি গ্রামে ঢুকে তাণ্ডব চালায় এবং ধান ক্ষেতে ধান খায় তবে হাতিগুলো একজনকে জখম করছে তাঁকে বনদপ্তরের সহযোগীতায় তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনাস্থলে বনকর্মীরা রয়েছেন তাঁরা হাতি গুলোকে জঙ্গল ফেরার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *