এগরা থানার পাহাড়পুর মোড় থেকে তিনজন সন্দেহভাজন বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালায় পুলিশ, তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতিকে গ্রেফতার করলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ, পুলিশ সূত্রে জানা গিয়েছে আগ্নেয় অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে, ওইসব দুষপিতির কাছ থেকে, সূত্রে জানা গিয়েছে এগরা থানার পাহাড়পুর মোড় থেকে তিনজন সন্দেহভাজন বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালায় পুলিশ, তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে জানা যায়, পরবর্তী ক্ষেত্রে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের কথা জানা যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ সূত্রে আরও জানা যায় ওই বাকি তিনজনের কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে এগরা থানার পুলিশ, সূত্রে জানা গিয়েছে ধৃতদের প্রত্যেকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়, ইতিমধ্যেই ওই ছয় দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করে আরো কেউ জড়িত রয়েছে কিনা গোটা ঘটনাটা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এগরা থানার পুলিশ। অন্যদিকে দুর্গো উৎসবের প্রাক্কালে পুলিশের এই সফলতায় যথেষ্ট খুশি হয়েছে এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *