দুর্গাপূজা বিষয় নিয়ে গাজোল ব্লকের দুর্গাপূজা কমিটি ও মাইক সাউন্ড ডেকো টার্গেট দের নিয়ে জরুরী এক সভা হয়ে গেল।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৮ অক্টোবর:-  মালদার গাজোলে সোমবার রাত্রি আটটা নাগাদ গাজোল থানার উদ্যোগে গাজোল থানার সংলগ্ন হলরুম দুর্গা পুজো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে পুজো কমিটির সদস্যরা অংশ নেন। দুর্গা পুজোতে নিয়ম- শৃঙ্খলতা অবলম্বন বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, গাজোল ট্রাফিকের অফিসার দায়িত্বে হৃদয় ঘোষ,জেলা ট্রাফিক আইসি পিন্টু বর্মন , গাজোল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধান চন্দ্র রায়, গাজোল আইনটিটিইউসির সভাপতি অরবিন্দ ঘোষ সহ অন্যান্যরা। এদিন দুর্গাপূজা বিষয় নিয়ে গাজোল ব্লকের দুর্গাপূজা কমিটি ও মাইক সাউন্ড ডেকো টার্গেট দের নিয়ে জরুরী এক সভা হয়ে গেল। পুজো কমিটিদের বার্তা দেন আইসি সাহেব পুজো মণ্ডপে মন্ডপে সিসিটিভি লাগানো, মন্ডপে মন্ডপে পাহারাদার রাখা, ডিজে বক্স বাজানো নিষিদ্ধ, সহ একাধিক নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *