পুরনো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিকদার বাড়িতে দেবী দুর্গা আসেন কাঁধে চেপে। এই প্রথা মেনে চলা হচ্ছে যুগ যুগ ধরে। মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হল। জানা গিয়েছে, পুরনো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান পাড়া প্রতিবেশীরাও।জানা গিয়েছে, পুরোনো নিয়ম ও নিষ্ঠা সহকারে পুজো করা হয়। বাড়ির প্রতিমা প্রায় ৫/৬ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয়।কাঁধে করেই দশমীতে বিসর্জনও দেওয়া হয়। এলাকার প্রচুর মানুষ ওই প্রতিমা আনার দিন সামিল হন। রীতি মেনে অষ্টমীর গভীর রাতে রক্ষা কালীর পুজো করা হয়। ওই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসাবে পুরনো পিতলের ঢাল ও তরোয়াল পুজো মন্ডপে নিয়ম করে শোভিত হয় ইতিহাসকে সাক্ষী রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *