ঘরের বিছানার নীচে ২টি বিশাল সাপ লড়াই করছে, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাড়ির মধ্যে ফোঁস ফোঁসানি শব্দ। ছুটে গিয়ে বাড়ির গৃহকর্তা দেখেন, তাঁর বাড়ির শোবার ঘরের বিছানার নীচে ২টি বিশাল সাপ লড়াই করছে। এরপরই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাপের লড়াই দেখতে ছুটে আসেন এলাকার মানুষজন। খবর দেওয়া হয়, বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে ওই বিশাল সাপ দু’টি উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *