প্রচারে নেমেই চা শ্রমিকদের কাছে পৌঁছে গেলেন মাদারিহাট বিধান সভার কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল লোহার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ইতিমধ্যেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ১৩ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সাথে সাথেই ময়দানে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। এদিন প্রচারে নেমেই চা শ্রমিকদের কাছে পৌঁছে গেলেন তিনি। মাদারিহাট বিধান সভার কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল লোহার প্রচারে বেরিয়ে প্রথমেই চা শ্রমিকদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। অর্থাৎ একেবারে প্রচারের প্রথম লগ্নেই মানুষের মন জয়ে খামতি রাখলেন না বিজেপির এই তরুণ মুখ। তবে, ভোট বাক্সে তিনি কততা সমর্থন বজায় রাখতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *