শনিবারও সকাল সকাল চা বাগানে প্রচারে বেরিয়ে পড়েছে বিজেপি প্রার্থী রহুল লোহার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাট বিধানসভায় প্রচারে ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক ও বিরোধী দুই পক্ষ জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল ও বিজেপি দুই দল। সর্বশক্তি দিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। সকাল হতেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। শনিবারও সকাল সকাল চা বাগানে প্রচারে বেরিয়ে পড়েছে বিজেপি প্রার্থী রহুল লোহার। চা বলয়ের ভোট বড় ফ্যাক্টর মাদারিহাট বিধানসভায়। তাই চা বলয়ের ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সবাই। এদিন বিজেপি প্রার্থী রাহুল লোহার ও অলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা জয়শ্রী চা বাগানে প্রচার চালায়। চা বাগানের বিভিন্ন সেকশনে কর্মরত শ্রমিকদের মাঝে চলে গিয়ে প্রচার সারেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *