ফালাকাটা থানা এলাকায় আনুমানিক ছয় বছরের এক নাবালিকা শিশু মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানা এলাকায় আনুমানিক ছয় বছরের এক নাবালিকা শিশু মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল এলাকার এক পুকুর থেকে ওই শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অভিযোগ, ধর্ষণ করে পাশের এক পুকুরে ফেলে দেয় ওই ওই এলাকারই আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যাক্তি। এরপর এলাকাবাসীরা সন্দেহবশত ওই ব্যাক্তিকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। ফালাকাটা থানার পুলিশ ঘটনার স্থলে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শনিবার সকালে এলাকায় নাবালিকা পরিবারের সাথে দেখা করতে আসে ফালাকাটা বিধায়ক দীপক বর্মণ। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্ৰেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *