মাদারিহাটের রবীন্দ্র নগর এলাকায় প্রচার সারেন শুভব্রত দে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মাদারিহাট উপ নির্বাচনে জোরকদমে প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল। শনিবার বিধানসভা এলাকায় প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে জোরকদমে প্রচার চালালেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে। এদিন তিনি সকালে মাদারিহাটের রবীন্দ্র নগর এলাকায় প্রচার সারেন শুভব্রত দে।সেখান থেকে তিনি প্রচার সারতে প্রার্থীর সঙ্গে বীরপাড়া চা বাগানে রেলিতে যোগদেন।এদিন মাদারীহাটের প্রচারে সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ অন্যান্য নেতৃত্ব।ভোটারদের কাছে দেড় বছরের জন্য সময় চান তিনি।প্রচারে তিনি মাদারীহাটে কলেজ এবং হাসপাতাল গঠন নিয়ে প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *