এক দিকে ট্যাব দুর্নীতি অন্য দিকে মদের বোতল কান্ড, দিনভর টানটান উত্তেজনা দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর হাই স্কুলে।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – ট্যাব দুর্নীতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে ছিল যে স্কুলে। সেখানেই এবার কলুষিত শিক্ষাঙ্গন। ঠিক যে সময় স্কুলে তদন্তে রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। সেই সময় স্কুলের অফিস ঘরের পাশে একটি আলমারির তল থেকে উদ্ধার হয় মদের বোতল। সেই ছবি ধরা পরে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। তারপরেই ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। অন্যদিকে তদন্তের পর প্রধান শিক্ষককে তলব জেলায়। তদন্ত নিয়ে মুখ খুলতে নারাজ প্রশাসনিক আধিকারিকরা। এদিন দিনভর টানটান উত্তেজনা দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর হাই স্কুলে। ট্যাব দুর্নীতি কাণ্ডে শিরোনামে উঠে এসেছিল এই স্কুল। ৩৪ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে গেছিল অন্য একাউন্টে। অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এদিন মহকুমা শাসক এবং স্কুল পরিদর্শক আসেন তদন্তে। তখন বিক্ষোভ দেখান জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। কাঠগড়ায় দাড় করান প্রধান শিক্ষককে। তারপর তদন্ত চলাকালীন ঘটে এই ঘটনা। যদিও প্রধান শিক্ষক রাজার রায় চৌধুরী কোন মন্তব্যই করতে চাননি। স্কুলের আরেক সহ শিক্ষক যিনি তৃণমূল পরিচালিত চাঁচল ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তিনি রীতিমতো তেড়ে আছেন সংবাদ মাধ্যমের দিকে। সমগ্র ঘটনায় চরম অস্বস্তি তে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *