মালদা, নিজস্ব সংবাদদাতাঃ—-মালদহের তিনটি স্কুলের ট্যাব কেলেঙ্কারির তদন্ত শুরু করল জেলা প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক পৌছালো, মালদার হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুলে।সংবাদ মাধ্যমের খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনিক আধিকারীক সহ মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ চারজনের প্রতিনিধি দল মালদার হবিবপুরের কেন্দ্র পুকুর হাইস্কুলে শুরু হয়েছে ঘটনার তদন্ত। সোমবার তিনটি বিদ্যালয় তদন্ত করতে যায় প্রশাসনিক আধিকারিক ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা।যদিও
স্কুল কর্তৃপক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি এছাড়াও আধিকারিকরাও কোনো প্রতিক্রিয়া দেন নি। এইনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ট্যাব কেলেঙ্কারির তদন্ত শুরু করল জেলা প্রশাসন- অতিরিক্ত জেলাশাসক পৌছালো, মালদার হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুলে।












Leave a Reply