বীর শহীদ বীর বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হল তাসাটি চা বাগানে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বীর শহীদ বিরসা মুণ্ডার জন্ম জয়ন্তী উদযাপন হল ফালাকাটার তাসাটি চা বাগানে। শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান বীর বীরসা মুন্ডা ক্লাবের উদ্যোগে বীর শহীদ বীর বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হল তাসাটি চা বাগানে। এদিন বীর বীরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও বীর বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজি পারহা সারনা প্রার্থনা সভা ভারতের সম্পাদক ভগবান দাস মুন্ডা ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবজিত পাল, বীরসা মুন্ডা ক্লাবের সভাপতি আনন্দ খাড়িয়া, সম্পাদক সোমরা উরাও প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *