আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী মাতার বিশালাকার প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হল।

নিজস্ব সংবাদদাতা, মালদা— মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী মাতার বিশালাকার প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হল রবিবার। এদিন রাতে পাম্পের সাহায্যে স্থানীয় টাঙ্গন নদীর জল তুলে সেই জল দিয়েই মন্দির প্রাঙ্গণে বিশালাকার কালী প্রতিমা গলিয়ে নিরঞ্জন পর্ব সুসম্পন্ন করা হয়। যা দেখতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আনন্দ মুখরিত হয়ে ওঠে আইহো বাজার এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *