ছাত্রদের ট্যাবের টাকা জমা হয়েছিল সেরাজুলের একাউন্টে, অবশেষে গ্রেফতার।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদহে ট্যাব কেলেঙ্কারির ঘটনা আরও গ্রেফতার। সেরাজুল মিঁয়া নামে এক যুবককে গ্রেফতার করল মালদহ সাইবার ক্রাইম পুলিশ। মালদাহের বৈষ্ণবনগর থানার তিনশতবিঘি এলাকার বাসিন্দা বছর ৪০- এর সেরাজুল। ছাত্রদের ট্যাবের টাকা জমা হয়েছিল সেরাজুলের একাউন্টে। এরপর সেই টাকা তুলেও নেওয়া হয়। ট্যাবের টাকার লোপাট করতে অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল সেরাজুল। এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এই প্রথম মালদাহের ট্যাবের টাকা লোপাটের ঘটনায় গ্রেফতার। মালদহের গাজোলের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা জমা হয়েছিল সেরাজুলের একাউন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *