জেলা সদর হাসপাতালে জটিল অপারেশন সফল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটিল অপারেশন হল আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে। বন্ধ হয়ে যাওয়া মুত্রনালী খুলে দিয়ে নজীর গড়ল এই সরকারি হাসপাতাল। মুখের মাংস কেটে মুত্রদ্বারে লাগালেন চিকিৎসক । ডাক্তারি ভাষায় যাকে বলে ইউরেথ্রোপ্লাস্টি।জানা গিয়েছে, কালচিনির দক্ষিন লতাবাড়ি গ্রামের বাসিন্দা বাবলু খাড়িয়ার (৩০)। সম্প্রতি তার মুত্রদ্বার পুরোপুরি বন্ধ হয়ে যায়। বেসরকারি হাসপাতালে গেলে এই মুত্র দ্বারের অপারেশনের খরচ দেওয়া হয় কয়েক লক্ষ টাকা । কিন্তু দৈনিক মজুর বাবলুর পক্ষে সেই টাকা জোগার করা সম্ভব ছিল না। অবশেষে সাহস নিয়ে এই অপারেশন করার সিদ্ধান্ত নেন জেলা সদর হাসপাতালের ইউরো সার্জেন ডাঃ পবিত্র রায়। ওই রোগীর অপারেশন সফল হয়েছে। রবিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মন্ডল বলেন, “ এটা প্রসাবে ইনফেকশন বা নানান কারণে হয়। এই অপারেশনকে বলে ইউরেথ্রোপ্লাস্টি। আমরা খুশি যে জেলা সদর হাসপাতালে এই জটিল অপারেশন সফল করতে পেরেছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *