গাজোল থানার পুলিশ আবারও বড় সাফল্য পেল, গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৯ নভেম্বর:-  সোমবার রাত ৮ টা নাগাদ গাজোল থানার পুলিশ আবারও বড় সাফল্য পেল।গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম সঞ্জয় পরামানিক বয়স ২৯। বাড়ি মালদা জেলার শোভানগর কর্মকার পাড়া এলাকায়। আনুমানিক রাত্রিতে ৮ টা নাগাদ ওই ব্যক্তি কদুবাড়ী মোড় এলাকায় ঘোরাঘুরি করতেই গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ অভিযান চালিয়ে।ওই যুবকে আটক করে তার কাছ থেকে ২ প্যাকেটে গাঁজা মোট ১৩ কিলো গাঁজা উদ্ধার করেছে।যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা। কোচবিহার থেকে মালদার উদ্দেশ্যে যাওয়ার ওই গাঁজা পাচার হচ্ছিল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *