নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষের বাড়িতে গিয়ে জনসংযোগ করছেন। শনিবার ফালাকাটা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড দেশবন্ধু পাড়ার মাতৃ মন্দিরের পুজো দিয়ে শুরু হয় এদিনের জনসংযোগ যাত্রা। এই প্রসঙ্গে তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন, ফালাকাটায় তৃণমূলের প্রার্থী যেই হোক না কেন, আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে রেখেই আমরা প্রচারে নেমেছি। তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবার জন্য লোকের কাছে আহ্বান জানাচ্ছি। তিনি আরও জানান, ১৮টি ওয়ার্ডেই লাগাতার এই জনসংযোগ যাত্রা চলবে। সেখানে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা শুনে প্রশাসনের মাধ্যমে তা সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার ফালাকাটা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড দেশবন্ধু পাড়ার মাতৃ মন্দিরের পুজো দিয়ে শুরু হয় তৃণমূলের জনসংযোগ যাত্রা।












Leave a Reply