আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি সাফল্য অর্জন করায় খুশি কৃতি ছাত্র-ছাত্রীর অভিভাবকরাও।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গত ২৯ ডিসেম্বর ফালাকাটা ক্যারাটে একাডেমির উদ্যোগে অষ্টম বর্ষ অল বেঙ্গল আমন্ত্রণ মূলক ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করেছিলেন গুরুকুল ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রী। জানা গিয়েছে, এই চ্যাম্পিয়নশিপে ৮টি গোল্ড, ৬টি সিলভার ও ১২টি ব্রোজ্ঞ নিয়ে সর্বমোট ২৬টি মেডেল আনলো গুরুকুল ক‍্যারাটে একাডেমির কৃতি ছাত্র-ছাত্রীরা। আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি তাতে এমন সাফল্য অর্জন করায় খুশি কৃতি ছাত্র-ছাত্রীর অভিভাবকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *