কেউ পরিবার নিয়ে ঘোড়ার গাড়িতে, কেওবা নাচ-গানে মাতোয়ারা নতুন বছড়ের আগমনকে স্মরনীয় করে রাখতে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- শিশু-কিশোর থেকে বৃদ্ধ-বৃদ্ধা, আলিপুরদুয়ারসহ পার্শ্ববর্তী জেলার মানুষও বর্ষ-বরনে হাজির আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেড়া পোরো ইকো-পার্কে। চারপাশে শত শত আয়োজন বনভোজনে। কেউ ব্যাস্ত রান্নায়, কেউ আয়োজনে। কেউ পরিবার নিয়ে ঘোড়ার গাড়িতে, কেওবা নাচ-গানে মাতোয়ারা নতুন বছড়ের আগমনকে স্মরনীয় করে রাখতে। এমনকি দাবার গুটি থেকে পোরো নদীর স্নিগ্ধ জলস্রোতে গা ভাসিয়ে মজা নেওয়াই শুধু নয়, কাপড়ের জাল বানিয়ে নদীয়ালি মাছ ধড়ার প্রয়াসও দেখা গেলো বর্ষ-বরনের দিনে। দিনটিকে স্মরনীয় করে রাখতে মোবাইলে নিজস্বির সাথে ছবি তোলা তো থাকছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *