পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মানেই যেন ফুলের হাট। সেই কোলাঘাটেই নতুন বছরকে বরণ করে নিতে রূপনারায়ণের পাড়ে বসেছে ফুলের মেলা। প্রায় সহস্রাধিক ফুলের টবে পাপড়ি মেলেছে ডালিয়া, পিঞ্চ, গাঁদা, গোলাপ, ইনকা থেকে চন্দ্রমল্লিকার মত শীতের অতিথিরা। ফুলের টব ছাড়াও প্রায় ১৭টি দেশের জনপ্রীয় ও জাতীয় ফুল সংগ্রহ করে তা প্রদর্শিত হচ্ছে। উদ্বোধন করেন অশীতিপর পুষ্প বিশেষজ্ঞ গোষ্ট বিহারি বেরা। স্বপন মাজী, মন্টু আলি, শুভেন্দু ভৌমিক সহ দশজন প্রবীন ফুলচাষিকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠিত হয় ফুলচাষ নিয়ে এবং সখের ফুল পরিচর্চা নিয়ে আলোচনা সভা। আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ দাস জানান,
“ফুল চাষিদের উৎসাহ দিতে এবং সম্মান জানাতেই ন’য় বছর আগে এই ফুলের মেলার সূচনা হয়েছিল। আবহাওয়া পরিবর্তনের জন্য এবার ফুল ফুটতে দেরী হচ্ছে। শীতের বাহারি ফুল দেখতে বহু প্রকৃতিপ্রেমী ভীড় করছেন। এই ফুলের মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
তবে দিল্লি হায়দারাবাদ থেকে সংগৃহীত বিরল ফুলগুলি প্রদর্শিত হবে ৩ লা জানুয়ারি পর্যন্ত “। এবারে ফুলের মেলায় নজর কাড়ছে,
তুরস্ক ও আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ,
ইতালির জাতীয় ফুল ম্যাডোনা লিলি, চিনের জাতীয় ফুল পিওনি, দঃ আফ্রিকার বার্ড অব প্যারাডাইস সহ সতেরোটি দেশের জনপ্রিয় তথা জাতীয় ফুলের প্রদর্শনী।
কোলাঘাটেই নতুন বছরকে বরণ করে নিতে রূপনারায়ণের পাড়ে বসেছে ফুলের মেলা।












Leave a Reply