দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার ৮ যোগা প্রতিযোগী গত ২৮ শে ডিসেম্বর তারিখে বিশাখাপত্তনম অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণ করে। সেখানে সকলেই প্রথম বা দ্বিতীয় স্থান লাভ করেছে। দক্ষিণ দিনাজপুরের ৮ প্রতিযোগিই ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে পুরস্কৃত হয়ে জেলাকে সম্মানিত করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাট হাওড়া ধরে এই প্রতিযোগিতা বালুরঘাটে পৌঁছানো মাত্রই বালুরঘাট স্টেশনে বিংশ শতাব্দী যোগা একাডেমির পক্ষ থেকে এই প্রতিযোগীদের সংবর্ধিত করা হয়। এই প্রসঙ্গে প্রতিযোগীদের কোচ সোমনাথ দত্ত বলেন ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে আমাদের যে আর্জেন্ট প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই পুরস্কৃত হয়েছে। তাতে আমাদের জেলা তথা বিংশ শতাব্দী যোগা একাডেমি গর্বিত।
দক্ষিণ দিনাজপুর জেলার সফল ৮ যোগা প্রতিযোগীকে বিংশ শতাব্দী যোগা একাডেমির পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।












Leave a Reply