বছর শুরুতেই জমে উঠেছে পিকনিক মালদহের পর্যটন কেন্দ্র গুলিতে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—বছর শুরুতেই জমে উঠেছে পিকনিক। মালদহের পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম গৌড় ও আদিনা ডিয়ার পার্ক।নতুন বছরে মালদহের আদিনা ডিয়ার পার্কের পার্শ্ববর্তী ময়দান জুরে চলছে জমজমাট বনভোজন। কেউ এসছেন পরিবারের সাথে কেউবা বন্ধু বান্ধবের সাথে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেও মালদা জেলা সহ পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে পর্যটকরা পিকনিকের জন্য ভিড় করেছেন আদিনা ডিয়ার পার্ক পার্শ্ববর্তী ময়দানে। চলছে আনন্দ উল্লাস সাথে খাওয়া-দাওয়া রান্নাবান্না সঙ্গে নাচ গান। বছর শুরুতেই অনুকূল পরিবেশে গায়ে শীতের রোদ মেখে আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। মালদা জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও বহু পর্যটকরা পিকনিকের জন্য ভিড় করেছেন। পাশাপাশি রয়েছে প্রশাসনিক নজরদারের ব্যবস্থা সব মিলিয়ে বলা যেতে পারে জমজমাট আদিনা ডিয়ার পার্কের পিকনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *