নিজস্ব সংবাদদাতা, মালদা:- আক্রান্ত মালদার মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র। অল্পের জন্যে রক্ষা পেলেন তিনি। মালদহ মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে বিধায়ক সাবিত্রি মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে একটি গাড়ি। তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই গাড়িটি। কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতাতে গাড়িটি পাসকাটিয়ে বেড়িয়ে গেলেও সন্দেহ জনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রি মিত্রের গাড়িটি ফলো করতে থাকে বলে জানান। ভয়ে সাবিত্রি মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। সন্দেহ জনক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। শনিবার রাত ১১ টার ঘটনা।
বিধায়ক সাবিত্রি মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে একটি গাড়ি, অল্পের জন্যে রক্ষা পেলেন তিনি।











Leave a Reply