নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —বামনগোলা থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে রামনবমী ও হনুমান জয়ন্তী নিয়ে বৈঠক হয়ে গেলো শুক্রবার সকালে । মালদার বামনগোলা থানা ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে,বামনগোলা ব্লকে রাম নবমী ও হনুমান জয়ন্তী নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত বামনগোলা থানার প্রাঙ্গণে ।বামনগোলাব ব্লকের রামনবমী ও হনুমান জয়ন্তী কমিটির সকল সদস্যবৃন্দ,সকল রাজনৈতিক নেতা ও বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে এই বৈঠক ।প্রশাসনের তরফে জানানো হয় রামনবমী কমিটি ও হনুমান জয়ন্তী কমিটিকে বলা হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সরকারি যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে সকল কমিটিকে উৎসব পালন করার বার্তা দেওয়া হয় পক্ষ থেকে ।এছাড়াও প্রশাসনের তরফ থেকে জানানো হয়,রামনবমীর দিন বাজানো সহ অস্ত্র নিয়ে রাস্তায় নামা যাবে না।এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, বামনগোলা ব্লকের জয়েন বিডিওবিশ্বাস , জেলা পরিষদের কর্মাদক্ষ পূর্ণিমা বারুই দাস, বামনাগোলো থানার বিভিন্ন পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
বামনগোলা থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে রামনবমী ও হনুমান জয়ন্তী নিয়ে বৈঠক হয়ে গেলো শুক্রবার সকালে ।












Leave a Reply