নিজস্ব সংবাদদাতা, মালদা:–রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে মালদায় অন্যরকম ছবি দেখা গিয়েছে । নজরে এল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। রাম নবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের উপর পুষ্প বৃষ্টি করে, তাদের মধ্যে জল ও লাড্ডু বিতরণ করে, মুখ মিষ্টি করিয়ে হিন্দু-মুসলিম ভাই-ভাই এমনই বার্তা দিলেন মালদা শহরের মুসলিম কমিটি আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সদস্যরা।দেখা গিয়েছে ধর্ম ভুলে একে অপরের মিষ্টি খাইয়ে গলায় মিলতে।
রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে মালদায় অন্যরকম ছবি দেখা গিয়েছে ।












Leave a Reply