নিজস্ব সংবাদদাতা, মালদা—বাংলার নববর্ষ উপলক্ষে মালদার গাজোলে গণেশের মূর্তি ও মিষ্টির দোকানের লাড্ডু এবং ফলের বাজার সোমবার সকাল থেকে জমে উঠেছে। গাজোল শহরের বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা গণেশের মূর্তি নিয়ে দোকান খুলে বসেছেন।গতবছরের তুলনায় এ বছর গণেশের মূর্তি বেচাকেনা অনেকটাই ভালো হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। এছাড়া পাশাপাশি গাজোল শহরের বিভিন্ন জায়গায় বাংলার নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের ফলের দোকান সাজিয়ে বসেছেন । গাজোল শহরের বিভিন্ন মিষ্টির দোকান গুলিতে নববর্ষ উপলক্ষে লাড্ডু বিক্রি ব্যাপক ভাবে দেখ গিয়েছে এই নিয়ে মালদা শহরে সহ গাজোল এলাকার মানুষ খুশি
গাজোল শহরের বিভিন্ন মিষ্টির দোকান গুলিতে নববর্ষ উপলক্ষে লাড্ডু বিক্রি ব্যাপক ভাবে দেখ গিয়েছে।












Leave a Reply