বুনিয়াদপুর পৌর এলাকার ১ নং ওয়ার্ড খুশিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ।।।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুনিয়াদপুর পৌর এলাকার ১ নং ওয়ার্ড খুশিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। শুক্রবার সকালে এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় গৃহবধুর নাম পারুল সরকার(৩৬) স্বামীর নাম নয়ন সরকার। ঘরে এক মেয়ে এবং এক ছেলে রয়েছে ওই গৃহবধূর।

শুক্রবার সকালে পরিবার এবং স্থানীয় মানুষজনেরা ওই গৃহবধূকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ।

মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাদের বাড়ির মেয়েকে।.. এই বিষয়ে মৃত গৃহবধুর ভাই কমল মন্ডল জানান….

বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার বলেন…

পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *