মালদা, নিজস্ব সংবাদদাতা :- সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনাবশত দড়িতে গলা আটকে মৃত্যু হল এক সাত বছরের শিশুর। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশবাজার থানার অন্তর্গত লক্ষীপুর এলাকায়। মৃত কিশোরের নাম মাসুম সাইন, সে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির উঠোনে সাইকেল চালাচ্ছিল ছোট মাসুম। সেই সময় উঠোনে থাকা একটি ঝুলন্ত দড়িতে তাঁর গলা জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। দেহ হেফাজতে নিয়ে সোমবার ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাজুড়ে নীরবতা। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শিশুটির এইভাবে মৃত্যু এলাকাবাসীর কাছেও চরম মর্মান্তিক হয়ে উঠেছে।












Leave a Reply