মালদা, কালিয়াচক:— বৃহস্পতিবার পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হল মালদার কালিয়াচক–৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগরে। দিনটি উপলক্ষে নানান কর্মসূচির পাশাপাশি শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করে কালিয়াচক–৩ নম্বর ব্লক যুব তৃণমূল নেতৃত্ব।
এ উপলক্ষে কালিয়াচক–৩ নম্বর ব্লকের একটি খেলার মাঠে বড় আকারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন দলের নেতৃত্ব। পাশাপাশি দিনটি উপলক্ষে একটি জনসভারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় তিনশত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতের মরসুমে এই মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, কালিয়াচক–৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসিদুর রহমান, জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কেনারাম মণ্ডল, অপূর্ব ঘোষ, আনিকুল ইসলাম, শুকচাঁদ মণ্ডল সহ ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানরা।
অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।
বৈষ্ণবনগরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মানবিক উদ্যোগ, যুব তৃণমূলের ব্যবস্থায় কম্বল বিলি।।












Leave a Reply