মালদা, নিজস্ব সংবাদদাতা:– আতঙ্কে মৃত্যু হল শেখ শরিফুল নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির। মানিকচকের নুরপুর নিচু তিওরপাড়ার এলাকায় শোকের ছায়া। জানা গেছে 2002 মৃতের নাম ভোটার কার্ডে রয়েছিস শরিফুল এবং বর্তমানে তার দুই ছেলের পিতার নামে রয়েছে শেখ শরিফুল। আর এই লজিক্যাল ডিস্ক্রিপেনসির জন্য বিগত পাঁচ দিন আগে দুই ছেলের নামে শুনানির নোটিশ আসে। তারপর থেকেই দুই ছেলের নাম ভোটার তালিকায় বাদ যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন তিনি। আজ মঙ্গলবার রয়েছে তাদের শুনানির দিন তার আগেই এদিন সকালে মৃত্যু হয় শেখ শরিফুলের। বর্তমানে বাড়িতেই রয়েছে মৃতদেহ শুনানির কাজ শেষ করে মৃতদেহের শেষ কাজ করবেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এই মৃত্যুর ঘটনার পর থেকে এলাকার প্রত্যেক পরিবারই আতঙ্কের মধ্যে রয়েছে।
ভোটার তালিকার ‘লজিক্যাল ডিসক্রিপেনসি’ প্রাণ কাড়ল! নুরপুর তিওরপাড়ায় চাঞ্চল্য।












Leave a Reply