এমএলএ ও কাউন্সিলার কাপ–২০২৬: ট্যাংরায় জমজমাট ফুটবল ফাইনাল, পুরস্কার বিতরণে বিধায়ক স্বর্ণকমল সাহা।।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- ট্যাংরা ৫৮ নম্বর ওয়ার্ড তপশিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ষসেরা ফুটবল প্রতিযোগিতা এমএলএ ও কাউন্সিলার কাপ–২০২৬ অনুষ্ঠিত হল ট্যাংরা শীল লেন মাঠে। স্বর্গীয় বিষ্ণুপদ হাজরার স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই দুই দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতায় শুরু থেকেই ছিল তীব্র উত্তেজনা ও উৎসবের আবহ।
ফাইনাল খেলার দিনে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, প্রতিযোগিতার প্রধান আহ্বায়ক অলোক কুমার খাটুয়া, সুলেখা সাউ খাটুয়া সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
ফাইনাল ম্যাচে মাঠ কানায় কানায় ভরে ওঠে দর্শকে। পুরুষদের পাশাপাশি মহিলা সমর্থকদের উপস্থিতিও ছিল বিশেষভাবে নজরকাড়া। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা শেষে বিধায়ক স্বর্ণকমল সাহা নিজে বিজয়ী ও রানার্স দলকে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *