ঈদে অসহায় পরিবারের পাশে সমাজসেবী বাবলু রহমান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদ-কে সামনে রেখে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী বাবলু রহমান।
মঙ্গলবার দুপুরে জটেশ্বর-এর আশুতোষ পল্লী এলাকায় পৌঁছে আর্থিক অনটনে দিনযাপন করা সাহিদা খাতুনের পরিবারের পাশে দাঁড়ান তিনি। পরিবারটির হাতে তুলে দেন প্রায় এক মাসের খাদ্যসামগ্রী। পাশাপাশি পরিবারের সকল সদস্যের জন্য নতুন বস্ত্র ও আর্থিক সহায়তাও প্রদান করেন, যাতে তাঁরা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন।
এদিন শুধু প্রয়োজনীয় সামগ্রী দেওয়াতেই থেমে থাকেননি বাবলু রহমান। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার বার্তা দেন।
এই মানবিক উদ্যোগে খুশি সাহিদা খাতুন ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।
মানবিকতার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে এলাকায় এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *