তৃণমূল ছেড়ে বিজেপিতে, জেলায় শক্তি বাড়াল গেরুয়া শিবির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট-এ জেলা বিজেপি কার্যালয়ে শতাধিক মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার এবং মহিলা বিজেপি নেতৃত্ব পম্পি দি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যোগদানকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তবে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে তাঁরা বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁদের কথায়, বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই যোগদান। জানা গিয়েছে, এদিন প্রায় ৫০টি পরিবারের মহিলাসহ বহু মানুষ বিজেপির পতাকা তলে আসেন।
দলীয় সূত্রে দাবি, এই যোগদানের ফলে এলাকায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *