পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: প্রার্থী ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে নেমে পড়লেন উত্তরা সিংহ হাজরা। গড়বেতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে রাজ্য নেতৃত্ব।
মঙ্গলবার সেই ঘোষণার পরই গড়বেতার ঐতিহ্যবাহী মা সর্বমঙ্গলা মন্দির-এ পুজো অর্চনার মাধ্যমে প্রচারের সূচনা করেন তিনি। মন্দিরে প্রার্থনা শেষে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করেন তৃণমূল প্রার্থী।
এদিন উত্তরা সিংহ হাজরা জানান, আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। দলীয় সংগঠনকে মজবুত করে মানুষের কাছে পৌঁছনোর ওপরই জোর দিচ্ছেন বলে জানান তিনি।
এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, সভানেত্রী মিঠু পতিহার, জেলা পরিষদের সদস্য শান্তনু দে, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সাবিনা মন্ডল, মৃন্ময় শুকূল-সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা।
পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরার।












Leave a Reply