প্রার্থী ঘোষণার পরই উত্তেজনা, আলিপুরদুয়ারে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুর। 

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ার-এ বিজেপি প্রার্থী ঘোষণার পরেই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল দলীয় কার্যালয়ের সামনে। ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের জন্য পরিতোষ দাস-এর নাম ঘোষণা করতেই ক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ কর্মী-সমর্থক। সোমবার রাতেই তাঁরা দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। পাশাপাশি টায়ার জ্বালিয়েও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ। এক বিজেপি কর্মী জানান, তাঁরা পরিতোষ দাসকে প্রার্থী হিসেবে মানতে রাজি নন। প্রার্থী পরিবর্তন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
এই বিষয়ে মিঠু দাস, আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি জানান, কর্মীদের ক্ষোভের বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে।
ঘটনায় দলীয় অন্দরে চাপানউতোরের ইঙ্গিত মিলছে বলেই রাজনৈতিক মহলের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *